ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শিশু সেলিনার মা-বাবার সন্ধান চেয়েছে পুলিশ

ads

হারিয়ে যাওয়া শিশু সেলিনার মা-বাবার সন্ধান চেয়েছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে পল্লবী থানার সেকশন-১২, মিরপুর ডিওএইচএস পরিষদের সামনে শিশু সেলিনাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে নিজ হেফাজতে নেয় পল্লবী থানা পুলিশ।তার বয়স ৮ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিষ্টি কালার জামা এবং মিষ্টি কালার সালোয়ার ও কালো সুয়েটার।


পুলিশ সেলিনাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম-সেলিম, মায়ের নাম-চায়না ও তার গ্রামের বাড়ি বরিশাল। সব শুনে পল্লবী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। পল্লবী থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।


শিশুটির কোনও স্বজনের সন্ধান পেলে বা কোনও ঠিকানা জানা থাকলে তেজগাঁও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।

ads
ads
ads

Our Facebook Page